নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বহরপুর গ্রামের অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন। পর্তুগাল বাদ পড়ায় মন ভেঙেছে টালিউড অভিনেত্রী ইধিকা। অতিরিক্ত সময়ে দুই গোলে শেষ পর্যন্ত ৩—১ ব্যবধানের জয় পেয়েছে আর্জেন্টিনা। আরলিং হালান্ডের জনপ্রিয়তা এখন পেরুতে এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে। রাজধানীতে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পদমর্যাদার কর্মকর্তারা যে কোনো সমাজবিরোধীকে আটকের নির্দেশ দিতে পারবেন। ফ্রান্সের জাতীয় দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি মন্তব্য। চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন: নাহিদ ইসলাম। তরুণ প্রজন্মেরই প্রতিবাদের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ বর্ধিত করা হয়েছে।

ফ্রান্সের জাতীয় দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি মন্তব্য।

স্পেন ও ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনালের আগে মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরে। ফ্রান্সের জাতীয় দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি মন্তব্ দুই দেশেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল ডিবেট’—এ প্রকাশিত এক সাক্ষাৎকারে রাজয় দাবি করেন, ফ্রান্সের জাতীয় দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই। তার এই মন্তব্যের পরপরই স্পেন ও ফ্রান্সের রাজনীতিকদের পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহল থেকেও সমালোচনার ঝড় ওঠে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজয়ের বক্তব্যকে ‘বিদেশি—বিদ্বেষী’ আখ্যা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, কোনো দেশের নাগরিকত্ব পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে বিচার করা যায় না। বরং যে ব্যক্তি দেশকে ভালোবাসে এবং দেশের জন্য অবদান রাখে, সেই—ই প্রকৃত নাগরিক। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তেও রাজয়ের কড়া সমালোচনা করে তাকে ‘ফ্রাঙ্কো—পরবর্তী নির্বোধ’ বলে মন্তব্য করেন।বিতর্ক ছড়িয়ে পড়ে ফ্রান্সেও। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, রাজয়ের মন্তব্য ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

এদিকে ফরাসি কমিউনিস্ট পার্টির নেতা ফ্যাবিয়েন রুসেল এই মন্তব্যকে বর্ণবাদী বলে অভিহিত করেন। তিনি বলেন, শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর দেশটির এক সিনেটর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, রাজয়ের বক্তব্যও একই ধরনের মানসিকতার বহিঃপ্রকাশ।

এদিকে ফরাসি সমাজতান্ত্রিক নেতা অলিভিয়ের ফোর মনে করিয়ে দেন, ফ্রান্সের কোনো নির্দিষ্ট গায়ের রঙ বা ধর্ম নেই।মাদ্রিদে ফ্রান্স দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানায়, জাতীয় দলের সব খেলোয়াড়ই ফরাসি। ২৬ সদস্যের দলে ২৩ জন ফ্রান্সে জন্মেছেন, আর বিদেশে জন্ম নেয়া বাকি তিনজনও বৈধভাবে ফরাসি নাগরিক।

amardesh24.com

 

আরও পড়ুন