আজ সোমবার থেকে রাজ্যে কার্যকর ‘গুন্ডাদমন’ বা ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ’ আইন।
এতে রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার-নির্ধারিত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা যে কোনো সমাজবিরোধীকে আটকের নির্দেশ দিতে পারবেন
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ব্যক্তিকে এক বছর পর্যন্ত আটকে রাখা যাবে কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই। তবে তিনি প্রয়োজনে সরকারের নির্ধারিত কমিটি বা কমিশনে এই বিষয়ে আবেদন জানাতে পারবেন।
amardesh24.com









