নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের জনপ্রিয়তা এখন পেরুতে এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে ৫০০’রও বেশি নবজাতকের নাম নিবন্ধন করা হয়েছে হালান্ডকে অনুসরণ করে।
পেরুর সংবাদমাধ্যম আরপিপি প্রথম এ খবর প্রকাশ করে। পরে দেশটির জাতীয় নাগরিক নিবন্ধন সংস্থা রেনিয়েক এক বিবৃতিতে নিশ্চিত করে যে, মোট ৫৬৩ জন শিশুর নাম রাখা হয়েছে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে অনুপ্রাণিত হয়ে।
এর মধ্যে ৪৬৮ জনের নাম রাখা হয়েছে ‘হালান্ড’, ৯১ জনের নাম রাখা হয়েছে ‘আরলিং হালান্ড’, আর চারজনের পূর্ণ নাম রাখা হয়েছে ‘আরলিং ব্রট হালান্ড’।
amardesh24.com









