নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বহরপুর গ্রামের অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন। পর্তুগাল বাদ পড়ায় মন ভেঙেছে টালিউড অভিনেত্রী ইধিকা। অতিরিক্ত সময়ে দুই গোলে শেষ পর্যন্ত ৩—১ ব্যবধানের জয় পেয়েছে আর্জেন্টিনা। আরলিং হালান্ডের জনপ্রিয়তা এখন পেরুতে এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে। রাজধানীতে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পদমর্যাদার কর্মকর্তারা যে কোনো সমাজবিরোধীকে আটকের নির্দেশ দিতে পারবেন। ফ্রান্সের জাতীয় দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি মন্তব্য। চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন: নাহিদ ইসলাম। তরুণ প্রজন্মেরই প্রতিবাদের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ বর্ধিত করা হয়েছে।

ছোটপর্দার অভিনেএী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। 

বিনোদন সাংবাদিক।

শাড়ি নিয়ে ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেএী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।

মামলার নথি অনুযায়ী, ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম গত ৫ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নির্বাচন করেন তানজিন তিশা। পরে গত ১৮ জানুয়ারি শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে চুক্তি ছিল, শাড়িটি পরে তিনি সংশ্লিষ্ট অনলাইন পেজের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন। এ বিষয়ে তিনি ভয়েস ও টেক্সট মেসেজের মাধ্যমেও সম্মতি দিয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অনুযায়ী, শাড়ি গ্রহণের পর দীর্ঘ সময় পার হলেও তিনি সেটি পরে কোনো প্রচারণা করেননি। শুধু তাই নয়, গত ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও রাখেননি বলে বাদীর দাবি।

মামলায় আরও বলা হয়েছে, এভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করে তানজিন তিশা প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার জানান, ডিবির তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মামলা দায়েরের আগে তানজিন তিশার কাছে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ২০২৫ সালের নভেম্বর মাসে আদালতে মামলাটি করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন