নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেনীতে মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে ২ দিনের রিমান্ড। মাদকবিরোধী অভিযান চালিয়ে সম্প্রতি আলোচনায় আসেন: ইশরাক। জীবনের প্রথম আমজনতার তারেক ৪ দিনের সফরে জাপানে গেলেন। পটিয়া কুসুমপুরা অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর- চমেক মৃত্যু। জামায়াত নিজেদের ক্ষেত্রে ন্যায় কথা বললেও অন্যদের ক্ষেত্রে নারাজ: তাসনিম। ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি ২ আইনজীবী। তেলোর দাম কমায় বিশ্ববাজারে সোনার বেড়েছে। সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পিছ পা হবেন না: আইজিপি।

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ১৫ জন।

বুধবার, ৬ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত পনেরজন যাত্রী আহত হন।
আজ বুধবার  সকাল নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট থানা এলাকার মহিরা মাদ্রাসার পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি পাশ কাটাতে গেলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে- মমতাজ (৩২), শাহ আলম (৩৫), আলি আহমদ (৭০), রাজীব দে (৩৪), মো. মহিউদ্দিন (৪০), অমিত দে (২৫)।

আহতদের মধ্যে কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর অবস্থায় অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘পটিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি মহিরা এলাকায় পৌঁছালে পাশ থেকে একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আরও পড়ুন