আমারদেশ২৪ ডেস্ক।
আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান, জীবনের প্রথম দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৪ দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি গতকাল রোববার রাতে ঢাকা ছাড়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারেক রহমান। এর ৩ মিনিট আগে, রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট, সফরসঙ্গী সবাই বসলাম। আল্লাহু আকবর বলল বিমানের মাইকে। হালকা ঝাঁকুনি।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যও জাপান সফরে রয়েছেন।
amardesh24.com









