নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার।

জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো।

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
অবশেষে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত এসে গেল—নয় বছরের সম্পর্কের পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুচির এক শোরুম থেকে শুরু হওয়া মহাতারকার প্রেমের গল্পটি এবার পাচ্ছে আনুষ্ঠানিক পরিণতি।
শুরুটা ২০১৬ সালের মাদ্রিদের এক শীতের বিকেলে। বিকেল গড়িয়ে যাচ্ছিল সন্ধ্যার দিকে।সাধারণ দিনের মতোই দিনটি এগোচ্ছিল, যতক্ষণ না সানগ্লাস পরে গুচির শোরুমে প্রবেশ করলেন রোনালদো। তখন কাউন্টারের পেছনে দাঁড়িয়ে ছিলেন তরুণী বিক্রয়কর্মী জর্জিনা রদ্রিগেজ।রোনালদোর দুনিয়াজোড়া খ্যাতির সামনে জর্জিনা ছিলেন একেবারেই সাধারণ। তবু চোখের দৃষ্টিই বদলে দিল ২ জীবনের গতি।
প্রথম দেখাতেই যেন শুরু হয়ে গেল এক নতুন প্রেমের অধ্যায়। শুরুতে কথাবার্তা বেশি হয়নি, কিন্তু সেই মুহূর্তে যে কিছু একটা জন্ম নিয়েছে, তা দুজনই টের পেয়েছিলেন। এরপর নানা অজুহাতে দেখা করতে শুরু করলেন তারা। প্রথম দিকে দুজনেই সম্পর্কটি গোপন রেখেছিলেন।
২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় রোনালদো–জর্জিনাকে। এরপর প্রেমের গুঞ্জন মিলল বাস্তবতার সিলমোহর। একই বছরের নভেম্বরে জন্ম নিল তাদের কন্যা আলানা মার্তিনা। জর্জিনা তখনই রোনালদোর অন্য সন্তানদেরও আপন করে নেন। ২০২২ সালে আবারও মা–বাবা হলেন তারা—এবার তাদের কোলে আসে কন্যা বেলা এস্মেরলাদা।
শুধু সন্তানদের যত্নই নয়, রোনালদোর প্রতিটি সাফল্য ও কঠিন সময়ে পাশে থেকেছেন জর্জিনা। এদিকে সময়ের সঙ্গে তিনিও জায়গা করে নিয়েছেন ফ্যাশন ও বিনোদন দুনিয়ায়। তবে এত বছর পার হলেও সম্পর্কটি আনুষ্ঠানিক না হওয়ায় ভক্তদের মনে এক ধরনের অপেক্ষা থেকেই যাচ্ছিল।
অপেক্ষার অবসান ঘটল এবার। গতকাল নিজের ইনস্টাগ্রামে হীরার আংটি পরা হাতের ছবি দিয়ে জর্জিনা লিখলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জন্মেও।’ ছবির লোকেশন—সৌদি আরবের রিয়াদ, যেখানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো।
এখন নজর সবার এক জায়গায়—কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন রোনালদো ও জর্জিনা। যে দিনটি নিশ্চিতভাবেই ফুটবল দুনিয়া ও ভক্তদের কাছে হয়ে থাকবে স্মরণীয়।

আরও পড়ুন