নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি।

কর্ণফুলীতে অর্ধগলিত লাশ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক।

চট্রগ্রাম কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ–পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানায়, দুপুরে স্থানীয়রা নদীর পাড় থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা নদীর কিনারায় গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে সদরঘাট নৌ–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নৌ–পুলিশ জানায়, মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। ইতোমধ্যে লাশে পচন ধরেছে এবং কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গায়ে ছিল একটি ফুলহাতা শার্ট ও মাটি রঙের গেঞ্জি। স্যান্ডু গেঞ্জির সঙ্গে রশি দিয়ে একটি চাবি ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এখনও তার পরিচয় শনাক্ত হয়নি।”

তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।

 

আরও পড়ুন