নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুদকের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে : জুলাই নেতা। হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না। উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তিনি আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সভ্য সমাজ পূর্ণতা পেতে পারে না: রিজভী। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে।

বন্দরে অবৈধ অনুপ্রবেশ চেষ্টা নিরাপত্তা বাহিনীর হাতে আটক ৩।

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় বুধবার দিনের বিভিন্ন সময়ে তিনজনকে আটক করা হয়েছে। পরে বন্দরের নিরাপত্তা বিভাগ তাদেরকে বন্দর থানায় সোপর্দ করেছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় মো. মাহফুজ শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিদেশগামী জাহাজে অবৈধভাবে ঢুকে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বন্দরে প্রবেশ করেছিলেন। মাহফুজের কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, খাবারসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুরের বোয়ালিয়ার শেখবাড়ির টুকু শেখের ছেলে।

এছাড়া, ভোররাতে বন্দরের ১ নম্বর গেটে গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে প্রবেশের সময় মো. আবুল খায়েরকে আটক করা হয়। তিনি নোয়াখালীর সেনবাগের গোপালপুরের মো. হানিফের ছেলে। দুপুর সোয়া দুইটার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে অন্য আরেকজন মেহেদি হাসান লাবলুকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ির মানিকছড়ির মহামুনি পাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে। তার ব্যবহৃত প্রবেশ পাসটি তার মামা শফিকুল ইসলামের নামে ছিল, যিনি কিছুদিন আগে মারা গেছেন।

বন্দর সচিব আরও জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ সবসময় বিভিন্ন গেট, শেড এবং ইয়ার্ডে দায়িত্ব পালন ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। বুধবারের এই অভিযানও সেই ধারাবাহিকতার অংশ।

 

আরও পড়ুন