নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

আওয়ামী লীগ ধরলে পাঁচ হাজার টাকা পুরস্কার’ যা বললো ডিএমপি।

 

আমারদেশ২৪ ডেস্ক।
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
সম্প্রতি ফেসবুকে একটি ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে বলা হয়, ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে প্রত্যেক পুলিশ সদস্যের জন্য পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হলেও এমন ঘোষণার বিষয়ে নির্দিষ্ট কোনো পুরস্কার দেওয়ার কথা জানে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি বলছে, স্বাভাবিকভাবে ডিএমপির কোনো সদস্য ভালো কাজ করলে সেই কাজ উৎসাহিত করা হয়। এক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে।
আজ রোববার  রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কাউকে ধরলেই ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে’। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, এটি অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করেন, আমরা সেটি উৎসাহিত করি। এক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে। তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার বিধান আমাদের রয়েছে। এবং এটা আমরা আইনের ভেতরে থেকে নিয়মের মধ্যে করি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে ডিএমপির ছয় শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেগুলো আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বারিধার ও নিকেতন সোসাইটি অংশে এলওসিসি (ল অ্যান্ড অর্ডার কমিউনেশন কমিটি) নিজস্ব উদ্যোগে প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
যেগুলো সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অনেকাংশে ভূমিকা রাখবে। দুটি মিলে সর্বসাকুল্যে ২ হাজারের অধিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সিসিটিভি ক্যামেরার আওতা আরও বাড়ানোর জন্য, যা অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন