নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে।

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার।

দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগমে উৎসব মুখর হয়ে উঠে কক্সবাজার সমুদ্র সৈকত। গতকাল বুধবার দুপুর থেকে সৈকতের লাবণী পয়েন্টে শুরু হয় দেশের অন্যতম বৃহৎ প্রতিমা বিসর্জনের আয়োজন। এতে বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা।

আয়োজকদের ধারণা, এবার সৈকতে অন্তত ৪০০ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এ আয়োজন দেখতে তিন থেকে চার লাখ মানুষের সমাগম ঘটে। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি থেকে প্রতিমা নিয়ে আসেন পূজার্থীরা। ঢাক-ঢোল, উলুধ্বনি ও ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল সৈকত এলাকা।

এদিকে দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে বেড়েছে পর্যটকের চাপ। হোটেল-মোটেল, গেস্টহাউস ও কটেজে বাড়ছে অতিথির ভিড়। হোটেল মালিকদের দাবি, অনেক হোটেলে আগাম কক্ষ বুকিং প্রায় শতভাগে পৌঁছেছে।

কক্সবাজার হোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, তারকা মানের ২০টির বেশি হোটেলে প্রায় সব কক্ষ এবং মাঝারি মানের হোটেল, গেস্টহাউস ও কটেজে প্রায় ৯০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে।
২৫ অক্টোবর পর্যন্ত ছুটির সময়ে বিপুল সংখ্যক পর্যটকের আগমন অব্যাহত থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল শুক্কুরের আশা, ১০ দিনের ছুটিতে অন্তত ১৫ লাখ পর্যটকের সমাগম হলে পর্যটন খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের হয়রানি রোধ ও সেবা নিশ্চিত করতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এ সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু জানান, প্রশাসনের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহৎ এ আয়োজন সম্পন্ন হয়েছে।

এবার কক্সবাজার জেলায় ৩২৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দিনের পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব।

amardesh24.com

 

আরও পড়ুন