নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মোংলায় প্রটোকল ভেঙ্গে সাধারন মানুষের সাথে মিশে গেলেন: প্রধান মন্ত্রী। চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার।

 

চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাস ও সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিহত দুজন পিকআপের চালক ও সহকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় মনিরুজ্জামানের বাড়ির পশ্চিম পাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নিলা এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত এসআই মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

amardesh24.com

 

আরও পড়ুন