স্পোটস ডেস্ক।
রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ফারহান।
দুবাইয়ের মাঠে দারুণ খেলতে থাকা ফারহানকে ফিরিয়েছেন দুবে। এই ভারতীয় পেসারের অফ কাটারে অফ সাইডে উড়িয়ে মারতে চেয়েছিলেন ফারহান। তবে ব্যাটে বলে হয়নি। ব্যাটের কানায় লেগে বল টপ এজ হয়ে যায়। এক্সট্রা কাভারে সহজ ক্যাচ হাতছাড়া করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ৪৫ বলে ৫৮ রানের ইনিংস এসেছে এই ওপেনারের ব্যাট থেকে। ৩টি ছক্কার সঙ্গে ফারহান মেরেছেন ৫টি চারও।
এরপর পাকিস্তানের ইনিংস টানেন অধিনায়ক সালমান আলী আঘা ও মোহাম্মদ নাওয়াজ। যদিও শেষদিকে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরেছেন ২১ রান করা নাওয়াজ। ১৯তম ওভারে ফাহিম আশরাফের সহজ ক্যাচ ছেড়েছেন শুভমান গিল। নাহলে আরেকটি উইকেট যেতে পারত পাকিস্তানের। এরপর আর পাকিস্তানকে উইকেট হারাতে দেননি সালমান ও ফাহিম। দুজনে মিলে পাকিস্তানকে পৌঁছে দেন ১৭১ রানে। সালমান ১৩ বলে ১৭ ও ফাহিম ৮ বলে ২০ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
গ্রুপ পর্বের দেখায় ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে এবার সুপার ফোরের দেখায় নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। তরুণ শাহিবজাদা ফারহানের ফিফটিতে শক্ত ভিত পায় তারা। সেখানে দাঁড়িয়ে দারুণ ফিনিশিং দিয়েছেন সালমান আলি আগা-ফাহিম আশরাফরা। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারত।
আমারদেশ২৪ ডেস্ক।









