নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

জার্মান বাংলা এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবক আহত।

নিজস্ব প্রতিবেদক।

সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

মেহেরপুর অফিস:মেহেরপুর শহরের জার্মান বাংলা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক গুরুতর আহতহয়েছেন।গতকাল রবিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম নামের এক ব্যক্তির পাঁচ তলা নির্মাণাধীন ভবনের রড বসানোর কাজ চলাকালে অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে রড লেগে যায়। এতে মো. তারিক (২৫), পিতা মৃত খোকন, সাং—গোভিপুর দক্ষিণপাড়া, থানা ও জেলা মেহেরপুর গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন