নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা।

 আমারদেশ২৪ ডেস্ক।
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। বিগত বছরের তুলনায় এ বছর আরও সুসংগঠিতভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পূজা উদযাপন হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে।
আজ সোমবার বেলা ১১টায় নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নারায়ণগঞ্জে দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির ৭ জন স্বেচ্ছাসেবক এবং ৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবেন। এবার পূজা হবে আনন্দঘন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো, জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন