নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে।

সাইফের একার লড়াইয়ের পরও বাংলাদেশের হার, ফাইনালে ভারত।

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমনের নাম বাদ দিলে বাংলাদেশ দলের বাকি ৯জন ব্যটারের রান পাশাপাশি বসালে একটা টেলিফোন নাম্বার হয়ে যাবে নিশ্চিত। সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমনছাড়া আর কোনো ব্যাটারই ২ অংকের ঘর স্পর্শ করতে পারেনি। বিশেষভাবে বললে, ভারতীয়দের সামনে একা বুক চিতিয়ে লড়াই করলেন সাইফ হাসান।
কিন্তু তার এই লড়াই মোটেও কাজে আসলো না। ভারতের কাছে ৪১ রানে হেরে যেতে হলো টাইগারদের। বড় জয়ে ফাইনাল নিশ্চিত করলো ভারত। আর বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে গেলো অঘোষিত সেমিফাইনাল।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ১৯.৩ ওভারে ১২৭ রানে। সর্বোচ্চ ৬৯ রান করেন সাইফ হাসান।
সাইফ হাসান এবং তানজিদ তামিম জুটি ভালো একটি সূচনা এনে দেবেন, এটাই ছিল সবার প্রত্যাশা; কিন্তু জসপ্রিত বুমরাহ বোলিংয়ে আসার সঙ্গে সঙ্গে যেন থমকে যান তানজিদ তামিম। তার বলে বোকার মত ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। ৩ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি। এরপর পারভেজ ইমন এবং সাইফ হাসান মিলে ৪২ রানের জুটি গড়ে তোলেন।
পারভেজ ইমন ১৯ বলে ২১ রান করে আউট হয়ে গেলেই ডায়রিয়া শুরু হয় বাংলাদেশের ব্যাটিংয়ে। একপাশে নিঃসঙ্গ শেরপার মত লড়াই চালিয়ে যান সাইফ হাসান। তাওহিদ হৃদয় ৭ রানে, শামীম হোসেন পাটোয়ারী শূন্য রানে, জাকের আলী অনিক ৪ রানে, সাইফউদ্দিন ৪ রানে, রিশাদ হোসেন ২ রানে, তানজিম সাকিব শূন্য রানে, মোস্তাফিজ ৬ রান করে আউট হন। নাসুম আহমেদ অপরাজিত থাকনে ৪ রান করে।
ভারতের কুলদিপ যাদব নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট নন জসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তি। অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা ১টি করে উইকেট নেন।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। ৩৭ বলে ৭৫ রানের টর্নেডো খেলেন অভিষেক শর্মা। তার ইনিংস সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কায়।

আরও পড়ুন