নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি: নুর।

আমারদেশ২৪ ডেস্ক।

বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫

গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান।

নুরুল হক নুর লেখেন, ‘আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সাথে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি।’

নুর আরও লেখেন, ‘তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সাথে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়া নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬ টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।’

খুব শিগগিরই পর্যায়ক্রমে বাকী আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবেও উল্লেখ করেন গণঅধিকারের সভাপতি। দলের দায়িত্ব প্রাপ্তদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমান নির্ভর সংবাদ প্রচার বা প্রকাশ না করারও আহ্বান জানান তিনি।

শেষে তিনি দলের ২ দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে দেন। বলেন, কোনো তথ্যের প্রয়োজনে যেন এই দুই জনের সঙ্গে যোগাযোগ করেন।

 

আরও পড়ুন