নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেনীতে মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে ২ দিনের রিমান্ড। মাদকবিরোধী অভিযান চালিয়ে সম্প্রতি আলোচনায় আসেন: ইশরাক। জীবনের প্রথম আমজনতার তারেক ৪ দিনের সফরে জাপানে গেলেন। পটিয়া কুসুমপুরা অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর- চমেক মৃত্যু। জামায়াত নিজেদের ক্ষেত্রে ন্যায় কথা বললেও অন্যদের ক্ষেত্রে নারাজ: তাসনিম। ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি ২ আইনজীবী। তেলোর দাম কমায় বিশ্ববাজারে সোনার বেড়েছে। সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পিছ পা হবেন না: আইজিপি।

মীরসরাইয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত।

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণহারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েছে দম্পতি। এসময় পিকআপের ধাক্কায় স্বামী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন স্ত্রী। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে৷স্বামী-স্ত্রী দু’জনের বাড়ি গাইবান্ধা সদর থানায়৷গতকাল (শুক্রবার) বিকাল ৪টায় মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগতির পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হন।মোটরসাইকেলে থাকা স্ত্রী গুরুতর আহত হন। তারও বেঁচে থাকার সম্ভাবনা কম। তারা চট্টগ্রামের ইপিজেড এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা যায়।

‎জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, জোরারগঞ্জ বিশ্বরোড আরাফাত হোটেলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। লাশ উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন