নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

১ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ।

নিউজ ডেস্ক।

দেশের অন্যতম পুরনো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড তীব্র তারল্য সংকটে পড়ায় ১ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদে ব্যাংক। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের বাড়তি নগদ অর্থের চাহিদা মেটাতে এই জরুরি তহবিল দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বার্ষিক ১১ দশমিক ৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

ব্যাংক সূত্রে জানা গেছে, আমানত প্রবাহ কমে যাওয়া এবং ঋণ আদায় সন্তোষজনক না হওয়ায় দৈনন্দিন লেনদেন পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। ঈদের আগে সাধারণত নগদ উত্তোলন কয়েকগুণ বেড়ে যায়, কিন্তু সে তুলনায় পর্যাপ্ত অর্থ মজুদ ছিল না। এ অবস্থায় ‘ডিমান্ড প্রমিসরি (ডিপি) নোট’-এর বিপরীতে জরুরি তহবিলের আবেদন করা হলে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে।

গত দেড় দশকে রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের অভিযোগে ব্যাংকটি দুর্বল হয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকটির নিয়ন্ত্রণে ছিল সিকদার গ্রুপ। পরে ২০২৩ সালে পর্ষদ ভেঙে দেওয়া হলেও আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ২০২৪ সালের মে মাসে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন পর্ষদ গঠিত হলেও দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকটি।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন