নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী।

স্পোর্টস ডেস্ক।

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদীহাসান মিরাজকে দলে টানতে চায় তারা। এছাড়াও সৌম্য সরকারের দিকে নজর দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।

দলের পরিচালক শানিয়ান তানিম শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার… আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকেন না, তাই তখন তাদের পাওয়া যেতে পারে।’

জিএসএল আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে। একই সময় বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। মূলত এ কারণেই দলের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছে রংপুর।

শানিয়ান আরও বলেন, ‘আমরা মোহাম্মদ নাঈম, ইয়াসির আলি ও আবু হায়দার রনির সঙ্গেও কথা বলেছি। সব কিছু ঠিকঠাক থাকলে মাহমুদউল্লাহকেও দলে নিতে পারি।’ জিএসএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন খেলোয়াড় থাকতে পারে, যার মধ্যে সাতজন হতে হবে বিদেশি।

বিদেশি খেলোয়াড় নিয়ে শানিয়ান বলেন, ‘কাইল মেয়ার্স ইতোমধ্যেই আমাদের সঙ্গে চুক্তি করেছেন। আকিফ জাভেদ, তাবরাইজ শামসি ও আজমতউল্লাহ ওমরজাইও দলে আছে। হরমিত সিং, যিনি গত বছর আমাদের সঙ্গে ছিলেন, তিনিও নিশ্চিত করেছেন। মোহাম্মদ নবির সঙ্গেও কথা চলছে। আমরা এমন একজনকে চাই, যিনি অফ স্পিন করতে পারেন আবার ব্যাটও করতে পারেন।’

এ সময় জাতীয় দলের খেলার সঙ্গে জিএসএলের সময়সূচি মিলে যাওয়ায়, খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে রংপুর রাইডার্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা হয়েছে। শানিয়ান বলেন, ‘আমরা ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিসের সঙ্গে কথা বলেছি। বিসিবি ইতোমধ্যে আমাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও দিয়েছে। এখন আমরা এনওসি এবং কোন জাতীয় দলের খেলোয়াড়রা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করছি।’

দ্বিতীয় আসরে ৫টি দল অংশ নিচ্ছে – দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেন্স এবং রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শিরোপাধারী রাইডার্স এবারও খেলছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন