নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেনীতে মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে ২ দিনের রিমান্ড। মাদকবিরোধী অভিযান চালিয়ে সম্প্রতি আলোচনায় আসেন: ইশরাক। জীবনের প্রথম আমজনতার তারেক ৪ দিনের সফরে জাপানে গেলেন। পটিয়া কুসুমপুরা অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর- চমেক মৃত্যু। জামায়াত নিজেদের ক্ষেত্রে ন্যায় কথা বললেও অন্যদের ক্ষেত্রে নারাজ: তাসনিম। ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি ২ আইনজীবী। তেলোর দাম কমায় বিশ্ববাজারে সোনার বেড়েছে। সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পিছ পা হবেন না: আইজিপি।

ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেছে।

আন্তজাতিক ডেস্ক: ১০ মার্চ ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হতে পারে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেছ।

সোমবার চার বছরের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর তেলের দাম দ্রুত নেমে আসে। বৈশ্বিক বাজারে গত ২৪ ঘণ্টা ছিল বেশ অস্থির।এর আগের দিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথম।

এতে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের বিক্রি শুরু হয়। নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও দিনের শুরুতে চাপের মুখে পড়ে।

এরপর বাজার পরিস্থিতির দিকে ঘনিষ্ঠ নজর রাখা ট্রাম্প কথা বলতে শুরু করেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘প্রায় পুরোপুরি শেষের পথে’।

সোমবার একসময় ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত ওঠা ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত কমে দিনের শেষে ৯৮.৯৬ ডলারে নেমে আসে।অন্যদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও পরিস্থিতির উন্নতি দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক দিনের শুরুতে লোকসানে থাকলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী হয়ে দিন শেষ করে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন