নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মোংলায় প্রটোকল ভেঙ্গে সাধারন মানুষের সাথে মিশে গেলেন: প্রধান মন্ত্রী। চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার।

সাতকানিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মৃত্যু ১।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী ঈগল বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।গতকাল  সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে খালেকের দোকান এলাকায় মডেল মসজিদের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম অনিল রুদ্র (৫০)। তিনি বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের মৃত দেবেন্দ্র রুদ্র এর ছেলে। উক্ত দুর্ঘটনায় সজিব রুদ্র (৩৮) নামের অপর আরেকজন আহত হয়েছেন। তিনি সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া রুদ্র পাড়ার নেপাল রুদ্র এর ছেলে।

আহত সজিবকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সালাহউদ্দিন চৌধুরী বলেন, একটি ঈগল বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

আমারদেশ২৪ নিউজ। 

 

আরও পড়ুন