নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

সাতকানিয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ১৯ মার্চ কেরানীরহাটস্থ আল আকসা কিচেন রেস্টুরেন্টের হলরুমে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বিনিময় এবং দীর্ঘদিনের স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া রোকনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব তানভির এবং প্রধান উপদেষ্টা মো. জাহাঙ্গীর উপস্থিত থেকে আগতদের স্বাগত জানান। এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন যে এ ধরনের আয়োজন কেবল ইফতারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি প্রাক্তনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার একটি সেতুবন্ধন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্য শহিদুল ইসলামসহ যুগ্ম সম্পাদক হুমায়ন কবির ও হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিক নুরুল আমিন এবং ব্যবসায়ী মহলের প্রতিনিধি হিসেবে শহিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ হুমায়ুন কবির সোহেল ও আনিস উপস্থিত ছিলেন। প্রবাসীদের পক্ষ থেকে মিঠুনসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং বর্তমান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে দোয়া করা হয়। একটি অরাজনৈতিক ও সেবামূলক প্ল্যাটফর্ম হিসেবে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ আগামীতে আরও বৃহত্তর পরিসরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আমারদেশ২৪ নিউজ। 

আরও পড়ুন