নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা।

আন্তর্জাতিক ডেস্ক।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। গত দুই সপ্তাহের মধ্যে দেশটিতে শনিবার দ্বিতীয় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে।

দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার সাধারণ পেট্রোলের দাম ৩১৭ রুপি থেকে বাড়িয়ে ৩৯৮ রুপি (১.৩০ ডলার) করা হয়েছে। আর গণপরিবহনে বহুল ব্যবহৃত ডিজেলের দাম লিটারপ্রতি ৭৯ রুপি বাড়িয়ে ৩৮২ রুপি করা হয়েছে।

গত সপ্তাহে শ্রীলঙ্কার সরকার খুচরা পর্যায়ে জ্বালানির দাম ৮ শতাংশ বৃদ্ধি এবং ব্যবহার সীমিত করার লক্ষ্যে রেশন ব্যবস্থা চালু করার নির্দেশ দেয়। সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির মাধ্যমে আমরা জ্বালানির ব্যবহার ১৫ থেকে ২০ শতাংশ কমানোর আশা করছি।’’

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য দেশকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। এই যুদ্ধে দ্বীপরাষ্ট্রটির জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

গত বুধবার থেকে সপ্তাহে চার দিন কর্মদিবসের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট অনূঢ়া। একই সঙ্গে সম্ভব হলে নিয়োগকর্তাদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজের ব্যবস্থা চালু করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশ যে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, মার্কিন ও ইসরায়েলি যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান সেটি কার্যত বন্ধ করে দিয়েছে। এই যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।

শ্রীলঙ্কা প্রয়োজনীয় সব তেল আমদানি করে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাও কিনে থাকে। দেশটি সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য কেনে। অন্যদিকে, ইরানের সহায়তায় নির্মিত দেশটির জ্বালানি পরিশোধনাগারের অপরিশোধিত সব তেল আসে মধ্যপ্রাচ্য থেকে।

লঙ্কান সরকার সতর্ক করে দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান লড়াই এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ ২০২২ সালের অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণে দেশটির প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে।

২০২২ সালে বৈদেশিক মুদ্রার মজুত শেষ হয়ে যাওয়ায় শ্রীলঙ্কা ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছিল। এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২.৯ বিলিয়ন ডলারের একটি বেলআউট প্যাকেজ পেয়েছে কলম্বো।

আমার দেশ২৪ নিউজ। 

 

আরও পড়ুন