নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

পুলিশ সার্জেন্ট দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

মেজবাহ: ঢাকা।

ঈদের আনন্দে পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ঈদের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গেদেখা করেন। এ সময় তিনি স্যালুট ও হাত মেলাতে এগিয়ে এলে প্রধানমন্ত্রী হাসিমুখে তাকে বুকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানান।

রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন অমায়িক আচরণে উপস্থিত সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি শেয়ার করেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।’

প্রধানমন্ত্রীর এই সহজ-সরল ও আন্তরিক আচরণে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ ভিডিওটি শেয়ার করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন