নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি।

কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত ৬ জনের মরদেহ উদ্ধার।

আন্তর্জাতিক ডেস্ক।

কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধা করা হয়েছে। এছাড়া এখনো একজন নিখোঁজ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ রোববার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, ‘হেলিকপ্টার বিধ্বস্তের পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে হেলিকপ্টারে থাকা সাত আরোহীর মধ্যে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। এখনো একজন নিখোঁজ আছেন।

এতে আরও বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে বিশেষায়িত দলগুলো নিবিড় প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে দুর্ঘটনার কারণ বা আরোহীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক এক্স পোস্টে জানায়, একটি ‘নিয়মিত দায়িত্ব’ পালনকালে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে হেলিকপ্টারটি তাদের জলসীমার ভেতর বিধ্বস্ত হয়।

! আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন