নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার।

রেললাইন ভাঙা দেখতে পেয়ে সর্তক করে দুঘটনা রক্ষায় পুরুষ্কার পেলেন এনাম।

নিজস্ব প্রতিবেদক।

দিনাজপুরে রেললাইন ভাঙা দেখতে পেয় উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার সঙ্গে ট্রেন থামিয়ে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে সহায়তা করা স্থানীয় শ্রমিক এনামুল হক (৬৫)-কে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।

গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-বিরামপুর রেলপথের পূর্ব চণ্ডীপুর এলাকায় হাঁটার সময় রেললাইনের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান এনামুল হক। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত আশপাশের লোকজনকে জানান এবং রেলওয়ে কর্তৃপক্ষকে মুঠোফোনে খবর দেন। এরপর কাছের একটি কলাগাছ থেকে কলার মোচা ভেঙে তার লাল পাপড়ি লাঠির মাথায় বেঁধে সতর্ক সংকেত হিসেবে রেললাইনে দাঁড়িয়ে পড়েন।

কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে এনামুল হকের দেওয়া লাল সংকেত দেখে ট্রেনের চালক নিরাপদ দূরত্বে ট্রেনটি থামিয়ে দেন। এতে শত শত যাত্রী সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।এনামুল হকের এই সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) আহমেদ হোসেন মাসুমসহ পশ্চিমাঞ্চলের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেলওয়ে কর্মকর্তারা বলেন, একজন সাধারণ মানুষের সচেতনতা ও উপস্থিত বুদ্ধি অনেক সময় বড় দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনামুল হকের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন