নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

তিন থানার ওসি পদে রদবদল করা হয়েছে।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। র মধ্যে খুলশী থানা-তে নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে বুধবার  সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, পাঁচলাইশ মডেল থানা-এর ওসি মো. আব্দুল করিমকে বদলি করে বায়েজিদ বোস্তামী থানা-এ পাঠানো হয়েছে।অন্যদিকে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে সিটিএসবিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সিএমপির লাইনওয়ারের পরিদর্শক মো. আরিফুর রহমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে বদলি করে পাঁচলাইশ মডেল থানার ওসি করা হয়েছে।

একই আদেশে আরও কয়েকজন কর্মকর্তার রদবদল করা হয়েছে। এর মধ্যে লাইনওয়ারের পরিদর্শক জামিল হোসেন জিয়াকে ডিবি উত্তর, পরিদর্শক জসিম উদ্দিনকে ডিবি দক্ষিণ এবং শহর ও যানবাহন পরিদর্শক সাইফুর রহমানকে টিআই সিটি গেট হিসেবে বদলি করা হয়েছে।

নতুন খুলশী থানার ওসি আরিফুর রহমান এর আগে সদরঘাট থানা-য় দায়িত্ব পালন করেন। জামিল হোসেন জিয়া ছিলেন ডবলমুরিং থানা-র ওসি এবং জসিম উদ্দিন দায়িত্ব পালন করেছেন চান্দগাঁও থানা-য়।উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তাদের সিএমপির লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছিল।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন