নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

বোয়ালখালীতে পাখি মারার অভিযোগে এক জনকে ৭ দিনের কারাদন্ড।

কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

গতকাল বুধবার বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্টের বাজার এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

মেহেদী হাসান ফারুক বলেন, ঈশ্বর ভট্টের বাজার এলাকায় একটি তালগাছে বাবুই পাখির ছিল। ক্ষেতের ফসল নস্ট করার অজুহাতে তালগাছ থেকে ২৭ টি বাসা ভেঙে অন্তত ৩০ টির মতো পাখির বাচ্চা মেরে ফেলে এবং বেশ কিছু ডিম নস্ট করে ফেলে।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে নস্টকৃত পাখির বাসা, মৃত বাচ্চা ও ডিম সহ বাচা মিয়াকে আটক করে। পরে পাখি শিকারের দায়ে মো. বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৮ ধারা লঙ্ঘন করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সহযোগিতা করেন বন্য প্রাণী সংরক্ষণ কর্মী ছিদ্দিকুর রহমান রাব্বি, ওয়াইল্ড স্নেকস রেসকিউটিম বাংলাদেশের প্রতিনিধি আমীর হোসেন শাওন ও সদস্য অয়ন মল্লিক ।

এসময় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ফারুক।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন