নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি।

দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামে এক প্রবাসীকে আট করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট **BG-147**-এর যাত্রী ছিলেন আবু বক্কর। ইমিগ্রেশন সম্পন্ন করার পর প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে বিমানবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ইন্টেলিজেন্স এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ ইউএই দিরহাম উদ্ধার করা হয়, যার বাংলাদেশি মূল্য প্রায় ৬৯ লাখ ৫১ হাজার ৪৬৫ টাকা। এছাড়া ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল পাওয়া যায়, যার মূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা। উদ্ধার হওয়া অন্যান্য বৈদেশিক মুদ্রাসহ মোট জব্দকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৈধ কাগজপত্র ছাড়া অভিনব কৌশলে লুকিয়ে রাখা এসব বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিয়মিত তল্লাশি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব মুদ্রা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

amardesh24.com

 

আরও পড়ুন