নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

নকআউট পর্বে খেলতে পারাটাই কেপ ভার্দের জন্য বিশাল মাইলফলক।

ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে পারাটাই কেপ ভার্দের জন্য বিশাল মাইলফলক।মাত্র ৫ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটি প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই যে নৈপুণ্য দেখিয়েছে তাতে বিস্মিত না হয়ে উপায় নেই। গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের পর শেষ ৩২ এ ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ টেনে নিয়ে গেছে অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত হার মানলেও মাথা উঁচু করেই বিদায় নিয়েছে ব্লু শার্করা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েনি কেপ ভার্দে। নির্ধারিত সময়ে দুইবার সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। তবে নিজেদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণকে গর্বের বলেই উল্লেখ করেছেন কেপ ভার্দের প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো। বুবিস্তা নামে পরিচিত এই কোচ ম্যাচ শেষে বলেন, ‘আমি দল এবং কোচিং স্টাফকে নিয়ে ভীষণ গর্বিত। আমরা আমাদের দেশের সম্মান বাড়িয়েছি। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি, দুইবার সমতায় ফিরেছি এবং ম্যাচকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যেতে পেরেছি।’ তিনি স্বীকার করেন, সেট-পিস থেকেই আর্জেন্টিনার তিন গোলের মধ্যে দুটি হওয়ায় তার দলকে বড় মূল্য দিতে হয়েছে। তবে পরাজয়ের পরও খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন এই কোচ।

বুবিস্তা বলেন, ‘আমরা একটি সেট-পিস থেকে ম্যাচটি হেরেছি। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের দেশ মর্যাদা ও সম্মানের সঙ্গে নিজেদের উপস্থাপন করেছে। আমরা আমাদের চরিত্র এবং নিজস্ব ফুটবল পরিচয় তুলে ধরতে পেরেছি।

amardesh24.com

 

আরও পড়ুন