নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেনীতে মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে ২ দিনের রিমান্ড। মাদকবিরোধী অভিযান চালিয়ে সম্প্রতি আলোচনায় আসেন: ইশরাক। জীবনের প্রথম আমজনতার তারেক ৪ দিনের সফরে জাপানে গেলেন। পটিয়া কুসুমপুরা অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর- চমেক মৃত্যু। জামায়াত নিজেদের ক্ষেত্রে ন্যায় কথা বললেও অন্যদের ক্ষেত্রে নারাজ: তাসনিম। ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি ২ আইনজীবী। তেলোর দাম কমায় বিশ্ববাজারে সোনার বেড়েছে। সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পিছ পা হবেন না: আইজিপি।

ইলিশের ভরা মৌসুম চললেও হাতিয়ার ২০টি মৎস্য ঘাটে এখন নেই কোনো কর্মচাঞ্চল্য।

দেশের  ইলিশের অন্যতম প্রধান কেন্দ্র নোয়াখালীর হাতিয়া। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ বিপরীত। ইলিশের ভরা মৌসুম চললেও হাতিয়ার ২০টি মৎস্য ঘাটে এখন নেই কোনো কর্মচাঞ্চল্য।জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের চোখেমুখে আজ শুধুই হতাশার ছাপ। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দ্বীপ উপজেলা হাতিয়ার লক্ষাধিক মানুষের জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রতিবছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত জেলেরা ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করেন। নিঝুমদ্বীপ, সূর্যমুখী, কাজীরবাজার ও চেয়ারম্যানঘাটসহ বড় ২০টি ঘাটে প্রায় ১০ হাজার জেলে নৌকা সাগরে বিচরণ করার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ নৌকাই এখন ঘাটে নোঙর করা। ঘাটে নেই বরফ ভাঙার আওয়াজ বা আড়তদারের হাঁকডাক। সব মিলিয়ে পুরো এলাকা যেন এক নীরব বিষাদপুরী। সূর্যমুখী ঘাটের প্রবীণ জেলে আব্দুল আলী জানান, অভাবের তাড়নায় ভোলার দৌলতখা থেকে এসে হাতিয়ায় আস্তানা গেড়েছেন। কিন্তু গত দেড় মাসে একটি টাকাও বাড়িতে পাঠাতে পারেননি। জ্বালানি ও খাবারের খরচ মেটাতে গিয়ে অধিকাংশ জেলে এখন ঋণের জালে জর্জরিত। নবির সর্দার নামের এক ঘাট শ্রমিক জানান, প্রতিদিন মাছের ট্রলার থেকে যে আয় হয়, তা দিয়ে সংসার চালানো অসম্ভব। অনেক শ্রমিকই এখন পেশা পরিবর্তনের কথা ভাবছেন।

amardesh24.com

 

আরও পড়ুন