নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারশত বোতল বিদেশি মদ উদ্ধার করেছে : কোস্টগার্ড।

কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।

নগরীর পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারশত বোতল বিদেশি মদ উদ্ধার করেছ বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।গতকাল রবিবার সকাল ৮টায় নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকা থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকাল ৮টায় আকমল আলী ঘাট এলাকায় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করে রাখা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক মূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা। জব্দ করা বিদেশি মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

amardesh24.com

 

আরও পড়ুন