নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি।

বহরপুর গ্রামের অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন।

মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের উপকূলীয় বন্যাকবলিত এলাকাসহ পার্শ্ববর্তী উপজেলা সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’।গতকাল রোববার সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এই খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে মিরসরাইয়ের উপকূলীয় এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরে রান্না করার মতো পরিবেশ নেই এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের জন্য রান্না করা খাবার প্রস্তুত করে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা স্থানীয় যানবাহনের মাধ্যমে দুর্গম এলাকায় পৌঁছে মানুষের হাতে খাবার তুলে দেন। এ সময় নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়।

আদর্শ ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা জানান, আমরা রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, এতিম মেয়েদের বিয়ে দেওয়া, বিধবা মহিলাদের সেলাই মেশিন বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যসেবাসহ সবসময় চেষ্টা করি দুর্যোগের সময় সবার আগে নিজের উপজেলার মানুষের পাশে দাঁড়াতে। সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন এবং মিরসরাইয়ের হাইতকান্দির উপকূলীয় অঞ্চলের অনেক পরিবার চরম কষ্টে দিন কাটাচ্ছে। তাই তাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

তারা আরও বলেন, বর্তমান কার্যক্রম শেষ হওয়ার পর চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করছি।

স্থানীয় বাসিন্দারা সংগঠনটির এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের ভাষ্য, বন্যার কারণে অনেক পরিবার চুলা জ্বালাতে পারছে না। এমন সময়ে রান্না করা খাবার পেয়ে তারা উপকৃত হয়েছেন।

মানবিক এ কার্যক্রমে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ।

amardesh24.com

 

আরও পড়ুন