নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে।

আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনাল শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনের আরেক ধাপ পেরিয়ে গেল লিওনেল স্কালোনির দল।

স্থানীয় সময় বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ফুটবল খেলায় ব্যস্ত ছিল। মাঝমাঠের লড়াই ও ঘনঘন ফাউলে জমে ওঠা ম্যাচে বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে প্রথম এগিয়ে যায় ইংল্যান্ড। মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে গোল করে থ্রি লায়ন্সদের স্বপ্ন দেখান অ্যান্থনি গর্ডন। এরপর দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি ইউরোপের দলটি।

ম্যাচের ৮৫ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। গোলটি আর্জেন্টিনাকে নতুন করে ম্যাচে ফিরিয়ে আনে এবং যোগ করা সময়ে আক্রমণের চাপ আরও বাড়িয়ে দেয় তারা।

অবশেষে ৯২ মিনিটে জাদু দেখান লিওনেল মেসি। তার নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাওতারো মার্তিনেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির, আর হতাশায় মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে স্পেন, যারা প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

amardesh24.com

 

আরও পড়ুন