নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

আপনার স্ত্রী পাল্টাতে পারবেন কিন্তু প্রতিবেশী তো পাল্টাতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক কী হবে, তা আমরা এখানে আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান ও পররাষ্ট্রনীতি সংশোধন করে ঠিক করতে পারি। এটি সরকারের একক কোনো দায়িত্ব নয়। প্রতিবেশীকে তো কখনও পাল্টানো যায় না।
তিনি বলেছেন, কথায় আছে- আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন কিন্তু প্রতিবেশী তো পাল্টাতে পারবেন নাসুতরাং, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য কেমন হবে-তা অবশ্যই পারস্পরিক মর্যাদা, শ্রদ্ধা ও সার্বভৌম সমতার ভিত্তিতে হতে হবে। আমরা আগেই ঘোষণা করেছি, আমাদের নেতাও বলেছেন, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ।
আমি নাম নিলাম না। আমরা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতেই আছি এবং এই ম্যান্ডেটই আমরা পেয়েছি।
এর আগে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে (৬৮ বিধিতে) আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সীমান্ত ইস্যু নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার-পাঁচ মাসের সরকারে আমরা সমস্ত জায়গায় কঠোর অবস্থানে রয়েছি। একজনকে অবৈধভাবে পুশ-ইন হতে দেইনি, সেটা অন রেকর্ড।
আমাদের সার্বভৌমত্বকে যেন সর্বতোভাবে রক্ষা করতে পারি, সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের বর্ডারে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) জোয়ানরা পাল্টা গুলি করেছে। আমরা বলেছি, এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না যাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়।
জাতীয় ইস্যুতে কোনো বিভেদ নেই জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে সরকারি দল বা বিরোধী দল বলে কোনো কথা নেই। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, ন্যাশনাল ইস্যুতেও তা সব সময় অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের যা কিছু তর্ক-বিতর্ক, তা এই হাউসের (সংসদ) মধ্যেই করব। কিন্তু কোনো জাতীয় ইস্যুতে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই ছাড় দেব না। ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাব।
amardesh24.com

আরও পড়ুন