নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেনীতে মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে ২ দিনের রিমান্ড। মাদকবিরোধী অভিযান চালিয়ে সম্প্রতি আলোচনায় আসেন: ইশরাক। জীবনের প্রথম আমজনতার তারেক ৪ দিনের সফরে জাপানে গেলেন। পটিয়া কুসুমপুরা অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর- চমেক মৃত্যু। জামায়াত নিজেদের ক্ষেত্রে ন্যায় কথা বললেও অন্যদের ক্ষেত্রে নারাজ: তাসনিম। ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি ২ আইনজীবী। তেলোর দাম কমায় বিশ্ববাজারে সোনার বেড়েছে। সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পিছ পা হবেন না: আইজিপি।

জিরি জনকল্যাণ সংঘের উদ্যোগে বন্যায়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১৩০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

পটিয়া উপজেলায় জিরি জনকল্যাণ সংঘের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১৩০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতর করা হয়েছে।গতকাল শনিবার সকালে জিরি ফকিরা মসজিদসংলগ্ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে চাল, ডাল, তেল, দুধসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল সিকদার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের স্থায়ী পরিষদের সদস্যসচিব সামশুল হুদা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. শাকেদুল হক শাকিল, প্রচার সম্পাদক মোরশেদ আলম, সহক্রীড়া সম্পাদক মো. আরমান, দপ্তর সম্পাদক মো. ইয়াকুব, সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন এবং সদস্য মো. তানভীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সামশুল হুদা চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার তাদের ঘরবাড়ি, ফসল ও জীবিকার উৎস হারিয়েছে। এই কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সবারই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, এই ত্রাণ কার্যক্রমের উদ্দেশ্য শুধু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষের মনে সাহস ও আশার সঞ্চার করা। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর আগে প্রথম দফায় বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ২০০টি পরিবারের মাঝেও খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। ওই কর্মসূচির উদ্বোধন করেন জিরি জনকল্যাণ সংঘের সাবেক সভাপতি ও জিরি জনকল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।

amardesh24.com

 

আরও পড়ুন