নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় উদযাপন করতে গিয়ে আতশবাজির আগুনে ৪ যুবক দগ্ধ।

মিরপুরের পল্লবীতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় উদযাপন করতে গিয়ে আতশবাজির আগুনে ৪ যুবক দগ্ হয়েছেন, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে পল্লবী থানার সিটি ক্লাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ যুবকেরা হলেন- মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। তাঁরা সবাই মিরপুর-১২ নম্বর এলাকার বাসিন্দা।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত ঘটনার বিবরণ দিয়ে জানান, রাতে স্পেনের ট্রফি জয় নিশ্চিত হওয়ার পর মিরপুরের সিটি ক্লাব এলাকায় যুবকেরা আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করছিলেন। এ সময় হঠাৎ একটি আতশবাজি বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে চারজন গুরুতর দগ্ধ হন।

দুর্ঘটনার পর রাত ৩টার দিকে তাঁদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে তাহসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মো. সাকিব নামের এক যুবকের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসাধীন সাকিব মিরপুরের একটি কলেজের অর্থনীতি (ইকোনমিক্স) প্রথম বর্ষের শিক্ষার্থী।

amardesh24.com

 

আরও পড়ুন