নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

সরকারের নীতিগত অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু হলো বিনিয়োগ।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের নীতিগত অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু হলো বিনিয়োগ।তার ভাষায়, সরকারের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়-সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারই বিনিয়োগ।

গতকাল সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি জানান, বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করেছে। বাংলাদেশ এখন সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা ব্যবসার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের গতি বাড়াবে, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।

amardesh24.com

 

আরও পড়ুন