নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তেল আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

তেল আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৬ হাজার ৮৮৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।সরকারি পর্যায়ে রাষ্ট্রীয় চুক্তির (জি-টু-জি) আওতায় এ তেল আমদানি করা হবে।

গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক বাজারদর, নির্ধারিত প্রিমিয়াম এবং প্রয়োজনীয় আমদানির পরিমাণ বিবেচনায় ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে জ্বালানি তেল কেনার প্রস্তাব উপস্থাপন করে। পরে কমিটি সেটি অনুমোদনের সুপারিশ করে।

প্রস্তাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), থাইল্যান্ডের ওকিউটি এবং ইন্দোনেশিয়ার বিএসপি থেকে সরকারি দ্বিপক্ষীয় (জি-টু-জি) চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।জ্বালানি তেলের পাশাপাশি সভায় উন্নয়ন, অবকাঠামো ও বিদ্যুৎ খাতের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত ‘জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন ও ঝুঁকি হ্রাস (রিভার)’ প্রকল্পের আওতায় বগুড়া জেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ১২৫ কোটি ৯৯ লাখ টাকার কার্যাদেশ দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও আহাদ বিল্ডার্সের যৌথ উদ্যোগকে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের ‘দেশব্যাপী সার সংরক্ষণ ও বিতরণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সার বাফার গুদাম নির্মাণে ৪৯ কোটি ১৪ লাখ টাকার কার্যাদেশ এমবিএল-আরইএল যৌথ উদ্যোগকে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন