নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ বয়কটের হুমকি ও সাবেক ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে। বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। ডিজিটাল চাঁদাবাজি এবং সংগঠিত অপপ্রচারের এক নতুন বাস্তবতা। শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে। বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতচূড়া দ্রুততম সময়ে জয়ের রেকর্ডধারী নেপালি। পেঁপেগাছ কেটে ধ্বংস করায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ক্লাস ও হাসপাতালে ফিরতে পারছেন না

তরল গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন : নাহিদ।

তরল গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেনজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও গ্রাহকদের প্রতি মাসে বিল দিতে হচ্ছে।

গতকাল শুক্রবার আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরী নামের ওই এনসিপি কর্মীর স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। নাহিদ ইসলাম জানান, আগামীকাল শনিবারের বোর্ড মিটিংয়ের পর চিকিৎসক আলিফের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাবেন।

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, চারদিকে এখন সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্ব ছেয়ে গিয়েছে এবং ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক বসানো হয়েছে। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায় বলেও মন্তব্য করেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন