(ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।এর আগে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ চিঠি হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানকে পাঠানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নির্দেশক্রমে সভাপতি মনোনয়ন প্রদান করা হলো।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দীর্ঘদিন অসুস্থ হয়ে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তিনি বলে দলীয় সূত্রে জানা যায়।
amardesh24.com









