নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

প্যারাসেইলিং করার সময় পর্যটকের মৃত্যু।

প্যারাসেইলিং করার সময় দড় বা নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।গতকাল শনিবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসেইলিং পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলা সদরের বানিয়াখামার এলাকায়। তাঁর বাবার নাম শেখর রায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক রায়। পরে সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসেইলিং কার্যক্রম পরিচালিত হলেও এর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কলাতলী সৈকতে থাকা ৫টি প্যারাসেইলিং পয়েন্টের সবগুলোরই অনুমতির মেয়াদ গত জুন মাসে শেষ হয়ে গেছে এবং বর্তমানে সেগুলো অবৈধভাবে চলছে।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে একাধিকবার কল করা হলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলী গণমাধ্যমকে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

amardesh24.com

 

আরও পড়ুন