নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত।

বগুড়ার সদর উপজেলায় গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহ হয়েছেন। এ সময় বর পক্ষের কয়েকজনকে আটকে রেখে মারধর এবং ১৫টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কনে পক্ষ।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদর উপজেলা এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ফেলুরপাড়া এলাকার সাগর মিয়ার সঙ্গে তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ে ঠিক হয়েছিল। নির্ধারিত সময়ে বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর পক্ষের অভিযোগ, কনে পক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে নারী-পুরুষসহ কয়েকজনকে মারধর করে। এ সময় প্রায় ১৫টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। আহতদের মধ্যে শাহ আলম ও সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাদের একজন স্বজনকে কিছু সময় খুঁজে পাওয়া যায়নি বলেও দাবি করা হয়।

বরের চাচাতো বোন জাকিয়া আক্তার অভিযোগ করেন, কনে পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে, নারীদের মারধর করে এবং কয়েকজনকে পাটক্ষেতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একই সঙ্গে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন তিনি।

বরের মামি মাহমুদা বেগম বলেন, গেটের বকশিশ হিসেবে ১ হাজার ৫০০ টাকা দাবি করা হলেও তারা ৫০০ টাকা দিতে চান। এ নিয়ে বিরোধের পর বিয়ে না করে ফিরে যেতে চাইলে তাদের পথরোধ করে মারধর করা হয় এবং ১০ লাখ টাকা দাবি করে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন।

অন্যদিকে কনে পক্ষ বর পক্ষের সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বর পক্ষই প্রথমে হামলা চালিয়ে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে। হামলা বা ছিনতাইয়ের সঙ্গে তারা জড়িত নন।

amardesh24.com

আরও পড়ুন