নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শৃঙ্খলা ভঙ্গজনিত কাণ্ডের কারণে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (মালভিনাস) আর্জেন্টিনার দাবি করে ব্যানার প্রদর্শন এবং ফাইনাল শেষে স্পেন ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগে আর্জেন্টিনা ও তাদের একাধিক ফুটবলারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা।

আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর উল্লাসের এক পর্যায়ে লিসান্দ্রো মার্টিনেজ ও জিওভানি লো সেলসোদের হাতে লাস মালভিনাস সন আর্জেন্টিনাস (ফকল্যান্ড আর্জেন্টিনার অংশ) লেখা একটি ব্যানার দেখা যায়। ফিফার কোড অনুযায়ী, ক্রীড়া ইভেন্টকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে ২০১৪ সালেও স্লোভেনিয়ার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে একই ব্যানার ব্যবহারের কারণে আফাকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। এবার ব্যানার বিতর্কের পাশাপাশি সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান, দেরিতে কিক-অফ করা এবং নিরাপত্তা লঙ্ঘনসহ একাধিক অভিযোগে তোপের মুখে পড়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

amardesh24.com

 

আরও পড়ুন