কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
পটিয়ায় এক মার্কেট অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে (৫ আগস্ট) ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের সত্তার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক আবদুল মজিদ।
তার দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এক প্রতিবেশী তার দোকানে আগুন দিয়েছেন। এ ঘটনায় ওই প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন আবদুল মজিদ।
জানা যায়, হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমিরবাড়ি এলাকার বাসিন্দা আবদুল মজিদ (৬৭) একই এলাকার সত্তার মার্কেটে ‘মজিদ স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করেন।
বুধবার ভোরে পরিচিত এক ব্যক্তি তাকে ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
amardesh24.com









