নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধান মন্ত্রী। Brazil হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ আরোহী নিহত। এমন অবস্থায় কোনো বাবার পক্ষে বড় স্বপ্ন দেখা সম্ভব নয়। মিডিয়ার আলোচনায় ভাইরাল মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।, তারেক রহমানের চট্টগ্রাম সফর নিয়ে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেছেন (এনসিপি) N-পাটওয়ারী। চট্রগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী  তারেক রহমান। রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত। চিএ নায়ক ( সালমান শাহ) হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার। ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল। হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু।

তারেক রহমানের চট্টগ্রাম সফর নিয়ে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেছেন (এনসিপি) N-পাটওয়ারী।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর নিয়ে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল রোববার দেওয়া এক বক্তব্যে তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ উল্লেখ করে চট্টগ্রাম ও কক্সবাজারের জনগণের পক্ষ থেকে কয়েকটি বিষয় বিবেচনার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম সফর প্রসঙ্গে নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, সামান্য বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়। এ সমস্যা সমাধান, যানজট নিরসন ও নগর উন্নয়নে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কার্যকর উদ্যোগ নিতে মেয়র শাহাদাত হোসেনকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরউদ্দিন। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান তিনি।
এ ছাড়া মীর হেলাল ও খসরু গ্রুপের দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দল বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নাসীরউদ্দিন পাটোয়ারী। এসব বিরোধের প্রভাব যাতে সাধারণ মানুষের ওপর না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
চট্টগ্রামে পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিএনপির নেতাকর্মীদের এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখতে কঠোর নির্দেশ দেওয়ার আহ্বানও জানান নাসীরউদ্দিন।
কক্সবাজার সফর প্রসঙ্গে তিনি সালাহউদ্দিন গ্রুপ ও শহর বিএনপির নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল বন্ধ করে জনগণের স্বার্থে কাজ করার নির্দেশনা দেওয়ার আহ্বান জানান। পর্যটননির্ভর জেলা কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রসৈকতসহ বিভিন্ন পর্যটন এলাকায় অবৈধ ব্যবসা, দখল ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
টেকনাফে মাদক ও ইয়াবা ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরউদ্দিন বলেন, কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতাকর্মীর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
মহেশখালীতে বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অবৈধ বা দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা কিংবা কার্যক্রম থাকলে তা আইনগত ও রাষ্ট্রীয় প্রক্রিয়ায় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাসীরউদ্দিন পাটোয়ারী।
amardesh24.com

আরও পড়ুন