নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে গোল্ডেন এ-প্লাস অর্জন। বিচারপতি এ বি এম খায়রুল হককে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আমের শুঘ্রাণ থাকলেও অনেক চাষির মুখে রয়ে গেছে হতাশার ছাপ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ডাকাতির ঘটনায় জড়িত ৭জনকে গ্রেপ্তার করেছে : জোরারগঞ্জ থানা-পুলিশ। ঢাকায় সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা। বিতর্কিত পরিচালকদের ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।, বান্দরবান সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে রশিদ খানের দল। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ জন নারীকে গ্রেফতার।

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে রশিদ খানের দল।

মাত্র ৩ উইকেটে, কিন্তু আফগানিস্তানের জন্য এর গুরুত্ব অনেক বেশি, আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সিরিজের শেষ ওয়ানডে জয়ের পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে রশিদ খানের দল

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের চাপে রাখে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে ২০৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্যাভিন হোয়ি। জাই মুন্দ্রা করেন ৩১, ক্যাড কারমাইকেল ৩২ এবং অধিনায়ক পল স্টার্লিং ২৩ রান। শেষদিকে হোয়ি ও মুন্দ্রার ৭৬ রানের জুটিতে দুইশ ছাড়ায় আয়ারল্যান্ডের সংগ্রহ। নবম উইকেটে গড়া জুটিটি ভাঙে ৪৫.৫ ওভারে মুন্দ্রা ৩১ রান করে ফিরলে। পরের ওভারেই হোয়িকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই।

আফগানিস্তানের হয়ে এএম গাজানফার ও রশিদ খান তিনটি করে উইকেট নেন। গাজানফার ৯ ওভারে ২৯ এবং রশিদ ১০ ওভারে ৪৪ রান দেন। ইয়ামিন আহমাদজাই নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান ফজল হক ফারুকি ও ওমরজাই।

২০৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৫৩ রানের জুটি গড়েন। জাদরান ১২ রান করে ফিরলেও গুরবাজ এগিয়ে নেন দলকে। সেদিকউল্লাহ আতালের সঙ্গে ৩১ রান যোগ করার পর আতাল ২৭ রানে আউট হন। এরপর রহমত শাহ মাত্র ৪ রান করে ফিরলে ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান।

এরপরও গুরবাজের ব্যাটে এগোতে থাকে দল। ৭৭ বলে ৭১ রানের ইনিংসে দুটি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ১৪৯ রানে গুরবাজ ফিরলে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল আরও ৫৮ রান।

amardesh24.com

 

আরও পড়ুন