নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার কন্যাসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী পূজা।

এবার কন্যাসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী পূজ বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

মেয়ের জন্মের পর নবজাতকের প্রথম ঝলক প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেন পূজা। যেখানে তাঁর পুরো মাতৃত্বকালীন সময়ের নানা মুহূর্তের পাশাপাশি সদ্যোজাত কন্যাসন্তানকে কোলে নেওয়ার দৃশ্যও উঠে এসেছে।পারিবারিক রীতি অনুযায়ী, জন্মের ৪০ দিন পর আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম রাখা হবে বলে জানিয়েছেন পূজা।

এর আগে গত ১০ মে সাধভক্ষণ অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছিলেন তিনি। আর গত ২১ এপ্রিল স্বামী ও অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে ইউটিউব ভিডিওর মাধ্যমে দ্বিতীয় সন্তান আসার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। একই বছর তাঁদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়।

amardesh24.com

 

আরও পড়ুন