নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মরহুমা খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। গণপরিবহন নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস। মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত। রাঙ্গামাটি থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলোতে মৃদু একটি ভূমিকম্প। গণপূর্ত প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি। জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।

রাঙ্গামাটি থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান।

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গমাটি।

পাবত্য শহর রাঙ্গামাটি থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থা সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, গতকাল রোববার দুপুরে সড়কের বর্তমান অবস্থা, ঝুঁকিপূর্ণ বাঁক, ভাঙন ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো সরাসরি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রাঙ্গামাটির উপ-প্রকৌশলী রনেল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে সড়কের যেসব স্থানে যানবাহন চলাচলে ঝুঁকি রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত সংস্কার, সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।

দীপেন দেওয়ান এমপি বলেন, রাঙ্গামাটি শহর থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কটিতে স্থানীয় জনগণের পাশাপাশি প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। ফলে সড়কের কোনো অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে তা জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। জনগণের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, শুধু সাময়িক সংস্কার নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়কের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে পাহাড়ি এলাকার ভূ-প্রকৃতি বিবেচনায় নিয়ে সড়কের ঢাল, বাঁক ও পার্শ্ববর্তী মাটি ক্ষয়রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন তিনি।

এ সময় স্থানীয় বাসিন্দারা সড়কের বিভিন্ন সমস্যা ও ঝুঁকির বিষয়গুলো সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। পরিদর্শনের মাধ্যমে চিহ্নিত হওয়া সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন